
*মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত ওয়ার্ড গড়তে কাউন্সিলর হিসেবে তরুণ সমাজসেবক আব্দুল আলীকে চায় ৫৩ নং ওয়ার্ডবাসী*
সোহাগ মিয়া , উত্তরা (তুরাগ) প্রতিনিধি:*
উত্তরা তুরাগের ৫৩ নং ওয়ার্ডকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে কাউন্সিলর হিসেবে তরুণ সমাজসেবক *আব্দুল আলীকে* দেখতে চায় এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
স্থানীয়রা জানান, আব্দুল আলী তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং একজন পরিচ্ছন্ন, সৎ ও জনবান্ধব তরুণ নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।
৫৩ নং ওয়ার্ডের সাধারণ ভোটার ও সচেতন নাগরিকদের দাবি, “আমরা এমন একজন কাউন্সিলর চাই যিনি সৎ, শিক্ষিত, মাদকের বিরুদ্ধে কঠোর এবং এলাকার যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আব্দুল আলী সেই যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হলে আমাদের ওয়ার্ড থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল হবে।”
এলাকাবাসী আরও বলেন, তরুণদের মধ্যে আব্দুল আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন এবং উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আব্দুল আলীকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ বলে জানা গেছে।