1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মাদক নির্মূল ও যানজট নিরসনে জিরো টলারেন্স: ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

​ফুলপুর (ময়মনসিংহ) সংবাদ দাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মাদক নির্মূল ও যানজট নিরসনে জিরো টলারেন্স: ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

​ফুলপুর (ময়মনসিংহ) সংবাদ দাতা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন ক‌ক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
​সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূল, প্রধান প্রধান সড়কে যানজট নিরসন, ইভটিজিং ও চুরি-ছিনতাই রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ পৌর শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
​ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার আশ্বাস দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
​এ সময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর