1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ টাকা চুরি, আবাসিক শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ টাকা চুরি, আবাসিক শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর হাজারীবাগে একটি মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে আবাসিক শিক্ষক মোঃ ফিরোজ আহমেদ তানভীরের বিরুদ্ধে। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ফলসাটিয়া গ্রামের মোঃ রসিদ মোল্লার নাতি।

সূত্র জানায়, কয়েক মাস আগে ফিরোজ আহমেদ হাজারীবাগ থানাধীন বউবাজার বালুরমাঠের দারুচ্ছুন্নাহ তালীমুল কুরআন মাদ্রাসায় হিফজুল কুরআন বিভাগের আবাসিক শিক্ষক হিসেবে যোগ দেন। শুরুতে ছোটখাটো ভুলত্রুটি থাকলেও মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ আঃ রহিম সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

কিন্তু গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা প্রায় ৪৫ মিনিট বন্ধ রেখে পালিয়ে যান। এ সময় নিজের জমাকৃত বায়োডাটাসহ মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র, শিশু শিক্ষার্থীদের টিফিনের বিস্কুটের কাটন, মোবাইল ফোন, বাচ্চাদের মাসিক বেতনের টাকা এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে মাদ্রাসা কর্তৃপক্ষ হাজারীবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক।

মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন, আঞ্চলিক শাখা–১ (হাজারীবাগ অঞ্চল) এর পক্ষ থেকে সাংবাদিক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরউল্লাহ এক সতর্কবার্তায় বলেন—
“ফিরোজ আহমেদ ভবিষ্যতে যেখানে চাকরি করবে, সেখানে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই কেউ যাচাই-বাছাই ছাড়া তাকে নিয়োগ দেবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর