1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মানসিক ভারসাম্যহীন বাবার হাতে নিষ্পাপ সন্তানের মৃত্যু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

“মানসিক ভারসাম্যহীন বাবার হাতে নিষ্পাপ সন্তানের মৃত্যু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক পিতার দা এর কোপে মোবারক (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার সোহাগি ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মোবারক ওই গ্রামের মোঃ নুরুল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল্লাহ (৩২)। ঘটনার দিন বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে মোবারক একটি ছাতা নিয়ে বাবার কাছে গেলে, নুরুল্লাহ আচমকা তার হাতে থাকা দা দিয়ে সন্তানের মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত মোবারককে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নুরুল্লাহর মানসিক অবস্থার অবনতি হওয়ায় একসময় তাকে বেঁধে রাখা হতো। তবে কিছুটা সুস্থ মনে হওয়ায় ১৫ দিন আগে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত দুই দিন ধরে আবার তার আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। বুধবার সকাল থেকে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে বসে ছিলেন। বিকেলে স্ত্রী জাকিয়া বেগম ছেলেকে ছাতা দিয়ে পাঠালে এই নির্মম ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর