1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মানুষের আস্থার প্রতীক নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত

“মানুষের আস্থার প্রতীক নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। তিনি ২০২৫ সালের ১২ জানুয়ারি নান্দাইলে যোগদান করেন।

যোগদানের পর থেকে তিনি উপজেলার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনার উন্নয়ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি অফিসে সাধারণ মানুষ যেকোনো প্রয়োজনে গেলে তিনি তাৎক্ষণিকভাবে সঠিক সময়ে সেবা প্রদান করেন। ধনী-গরিব নির্বিশেষে সকলকে সমান গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুতই নান্দাইলবাসীর আস্থা অর্জন করেছেন।

এছাড়াও তিনি অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, কম্বল, খাদ্য সহায়তা ও আর্থিক সহযোগিতা প্রদান করে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ফলে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন একজন মানবিক ও জনবান্ধব প্রশাসক।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সারমিনা সাত্তার একজন নিষ্ঠাবান, সৎ ও সেবামুখী কর্মকর্তা, যার মধ্যে একজন আদর্শ মানুষের সকল গুণাবলি বিদ্যমান।

নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে ইউএনও সারমিনা সাত্তার বলেন—
“আমি দেশ ও জাতির কল্যাণকর কাজ করতে পছন্দ করি এবং মানুষের সেবা করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করি।”

নান্দাইলের সাধারণ মানুষ মনে করেন, তার এই কার্যক্রম উপজেলাটিকে উন্নয়ন ও মানবিকতার এক অনন্য রোল মডেল হিসেবে গড়ে তুলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর