1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেক্স :মালয়েশিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর কুয়ালালামপুরে ঐতিহাসিক জাতীয় মসজিদ নেগারাসহ দেশটির সর্বত্র একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে স্থানীয় মালয় মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান মুসলিম, চাইনিজ মালয়েশিয়ান মুসলিম এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতি ও বর্ণের মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রাজায়ার মসজিদ পুত্রায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। তিনি সকাল ৭টা ৫৬ মিনিটে তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলকে সঙ্গে নিয়ে মসজিদে পৌঁছান। সেখানে মালয়েশিয়ান ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম)-এর মহাপরিচালক ড. সিরাজউদ্দিন সুহাইমি তাকে স্বাগত জানান। বারনামা আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১০ হাজারেরও বেশি মুসল্লির সঙ্গে একত্রে আল্লাহু আকবার পাঠ করেন। এরপর মসজিদের প্রধান ইমাম ড. মুহাম্মদ জাকুওয়া রোডজালির ইমামতিতে সুন্নত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে তিনি ‘ত্যাগের জন্য চাই আন্তরিকতা’ শীর্ষক খুতবাও শ্রবণ করেন, যা পরিবেশন করেন মুহাম্মদ জাকুওয়া নিজেই। নামাজের পর প্রধানমন্ত্রী মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নামাজ শেষ হওয়ার পরপরই সারাদেশে শুরু হয় পশু কোরবানির কাজ। গরু, ছাগল ও মহিষ কোরবানির পাশাপাশি কোনো কোনো এলাকায় উট ও দুম্বাও কোরবানি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশটির রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পৃথক পৃথক বাণী দিয়েছে। উভয় বাণীতেই দেশ ও সমগ্র মুসলিম জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর