1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মুক্তাগাছায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট বোনজামাই খুন,

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

মুক্তাগাছায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট বোনজামাই খুন,

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট বোনজামাই খুন হয়েছেন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার মানকোন ইউনিয়নের শ্রীপুর (মাইজহাটি) গ্রামে। নিহতের নাম আহাদ আলী (৫৪)। তিনি পেশায় গৃহশিক্ষক ছিলেন।

সূত্র জানায়, বিয়ের পর আহাদ আলী তার স্ত্রী মোছাঃ সাহারা খাতুন ও একমাত্র কন্যাকে নিয়ে স্থায়ীভাবে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। ঘটনার দিন মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) মধ্যরাতে স্ত্রী’র বড় ভাই মোঃ ফজলুল হকের সঙ্গে বাড়ির প্রধান ফটক খোলা রাখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল হক ধারালো অস্ত্র দিয়ে আহাদ আলীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মোছাঃ সাহারা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা (নম্বর-০৪, ধারা-৩০২ প্যানাল কোড, ১৮৬০) দায়ের করেছেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত আহাদ আলীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর