1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মুক্তিপণ দিয়েও রক্ষা পেল না শিশুর জীবন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মুক্তিপণ দিয়েও রক্ষা পেল না শিশুর জীবন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে সাদাব হোসেন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদাব নান্দাইল উপজেলার বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। সে মা সুমি আক্তারের সঙ্গে গফরগাঁওয়ের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে বসবাস করত।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ২০ হাজার এবং পরে আরও ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। শিশুটির মা প্রথমে ২০ হাজার এবং পরে দুই দফায় আরও আট হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠান। প্রতিশ্রুতি অনুযায়ী শিশুটিকে ফেরত দেওয়ার কথা থাকলেও পরে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সাদাবের মামা খলিল মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে দেড়শ গজ দূরে ঘাস কাটতে গিয়ে এক প্রতিবেশী দুর্গন্ধ পায়। পরে খোঁজ করতে গিয়ে পুকুরে ভেসে থাকা সাদাবের মরদেহ দেখতে পায়। তিনি বলেন, সে পানিতে পড়ে মারা গেছে, নাকি তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে, তা এখনো স্পষ্ট নই।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত মুক্তিপণ চক্রের অবস্থান গাইবান্ধা জেলায় শনাক্ত হয়েছে। চক্রটি আমাদের নজরদারিতে রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর