1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মুন্সিগঞ্জ – ৩ আসন আওয়ামী লীগের সাবেক এমপি ফয়সল বিপ্লব কারাগারে

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মুন্সিগঞ্জ – ৩ আসন আওয়ামী লীগের সাবেক এমপি ফয়সল বিপ্লব কারাগারে
মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার মুন্সিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লবকে (৫৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ফেরদৌস আলম।

আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, এ মামলার সঙ্গে ফয়সল বিপ্লবের কোনো সম্পর্ক নেই। এ মামলায় আইওর (তদন্ত কর্মকর্তা) মনগড়া কথায় ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইও বলেছেন, ওনার সঙ্গে এ মামলার সংশ্লিষ্টতার ব্যাপারে যাচাই-বাছাই চলছে। এ ধরনের মনগড়া কথা বলে ওনাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। উনি ওনার এলাকায় একজন জনপ্রিয় লোক। উনি নমিনেশন না পেয়েও সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন। এ মামলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। ওনার জামিন আবেদন করছি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্টতা পাওয়ার পরই আসামিদের গ্রেফতার করে। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রোববার (২২ জুন) দিনগত মধ্যরাতে রাজধানীর মনিপুরীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুরে কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হলে একদল সশস্ত্র হামলাকারী মারাত্মক অস্ত্রসহ বাস ও পিকআপযোগে এসে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে যুবদল নেতা শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং আরও অনেকে আহত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর