1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মেট্রোরেলের সময়সূচি ও ট্রিপ সংখ্যা বাড়ছে

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মেট্রোরেলের সময়সূচি ও ট্রিপ সংখ্যা বাড়ছে

রাজধানী ঢাকায় মেট্রোরেল ব্যবহারে যাত্রীচাপ দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ যাত্রী এই আধুনিক পরিবহন ব্যবস্থায় চলাচল করছেন। বিশেষ দিনগুলোতে এ সংখ্যা আরো বেশি হয়। যাত্রীচাহিদা পূরণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়সূচি ও ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে দিনে প্রায় ২০০টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন পরিকল্পনায় এতে যুক্ত হচ্ছে আরো ১০টি ট্রিপ, যার মাধ্যমে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও শুরু থেকেই ৮ কোচের ট্রেন চালুর পরিকল্পনা ছিল, এখনো ট্রেনগুলো ৬ কোচেই চলছে। ডিএমটিসিএল জানিয়েছে, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) না থাকা, অতিরিক্ত অর্থের প্রয়োজন এবং বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধতার কারণে আপাতত কোচ সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। তাই বিকল্প হিসেবে ট্রিপ সংখ্যা বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে ট্রেন চলাচল শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে। রাতেও চলাচলের সময় বাড়বে। বর্তমানে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচিতে ট্রেন চলবে রাত ১০টার পর পর্যন্ত। শুক্রবারেও চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। এখন যেখানে ট্রেন চালু হয় বিকেল ৩টায়, সেখানে নতুন সূচিতে শুরু হবে বিকেল ২টা ৩০ মিনিটে। রাতেও আধা ঘণ্টা বাড়ানো হবে।নতুন সূচি চালু হলে পিক আওয়ারে ট্রেন চলবে সর্বনিম্ন ৪ মিনিট ১৫ সেকেন্ড পরপর। অন্যান্য সময়েও ট্রেনের ব্যবধান দুই মিনিট করে কমানো হবে, যেখানে আগে ৮ বা ১০ মিনিটের ব্যবধানে ট্রেন চলত। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ট্রিপ বাড়ালে খরচও বাড়বে এবং বিদ্যুৎ ব্যবহারে চাপ পড়বে। তাই দীর্ঘমেয়াদে যাত্রী ভোগান্তি কমাতে কোচ সংখ্যা দ্রুত বাড়ানো জরুরি। ডিএমটিসিএল জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই এমআরটি লাইন-৬-এ বাড়তি ১০টি ট্রিপ চালু হবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়তে বাড়তে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত যাত্রী ওঠা-নামা শুরু হয়। বর্তমানে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর