1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মেদুয়ারীতে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

“মেদুয়ারীতে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী বাজার থেকে শান্তির বাজার পর্যন্ত কাঁচা সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, অফিস-আদালত ও কর্মস্থলে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝা কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তার একই অবস্থা। বর্ষা এলেই চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। ছোট ছোট শিক্ষার্থীরা প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে।”

আরেক ব্যবসায়ী মো. আলাল মিয়া বলেন, “রাস্তার কারণে অনেক ক্রেতা বাজারে আসতে চান না। এতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। কৃষকরাও সহজে তাদের উৎপাদিত ফসল বাজারে আনতে পারছেন না।”

শ্রমিকরা জানান, প্রতিদিন কর্মস্থলে যেতে তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান কাদায় আটকে যায়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, নিঝুরী বাজার–শান্তির বাজার সড়কটি শুধু একটি গ্রামের নয়, আশপাশের একাধিক গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার এবং স্থায়ীভাবে পাকা করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর