1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মেধা ও মননের সম্মাননা—ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

“মেধা ও মননের সম্মাননা—ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আয়োজিত হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বুধবার (৩০ জুলাই, ২০২৫) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

জাপানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDP) প্রকল্পের আওতায় এ আয়োজন করে সদর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। তিনি বলেন, “শুধু মেধাবী হলেই চলবে না, একজন মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য পরিবারে শিক্ষার্থীদের নিয়মিতভাবে মানসিক ও নৈতিক দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া সোহেলী।

বক্তব্য দেন মহাকালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজ, ভোকেশনাল কলেজ ও মাদ্রাসার (আলিম) পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর