1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

*মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার*

*স্টাফ রিপোর্টার*
মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ডাকাতদের ব্যবহৃত প্রাইভেট কার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল এবং তার সঙ্গীয় ফোর্স আখানগীরী গ্রাম, কালেকা বাজার এলাকায় অভিযান চালান। পুলিশ উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ জনকে ধাওয়া করে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
সেলিম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট গ্রামের বাসিন্দা
শাহ ইকবাল হোসেন (৩৭), শ্রীমঙ্গল উপজেলার উত্তর পাচাউন গ্রামের বাসিন্দা
মবিল খান (৪৮), সদর থানার শ্রীরাইনগর গ্রামের বাসিন্দা
শাহেদ মিয়া (২৬), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর গ্রামের বাসিন্দা
মোঃ অভি (২৪), সদর থানার পতন গ্রামের বাসিন্দা
অভিযানকালে পুলিশ ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি ও প্রায় ২৫ ফুট দীর্ঘ রশি জব্দ করে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য, যারা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতিতে জড়িত। শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে ১১টি, সেলিম মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। মবিল খান ও শাহেদ মিয়াকেও একাধিক চুরির মামলার সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর