1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

যমজ শিশুসহ মাকে থানায় আটকের ঘটনায় নান্দাইলের ওসি প্রত্যাহার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পঠিত

যমজ শিশুসহ মাকে থানায় আটকের ঘটনায় নান্দাইলের ওসি প্রত্যাহার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল থানায় ছয় মাসের যমজ শিশুসহ এক নারীকে হাজতে আটকে রাখার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আনোয়ার হোসেন কিছুদিন ধরেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ৬ মাসের যমজ সন্তানসহ এক নারীকে গভীর রাতে আটক করে থানায় এনে হাজতে রাখা। এছাড়া এক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির বাবাকে মামলা না করার সিদ্ধান্ত সত্ত্বেও থানায় ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এর ফলে তিনি নিজের ছেলের জানাজায়ও অংশ নিতে পারেননি।

জানা যায়, গত ৯ জুলাই রাতে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের বাসিন্দা মোঃ বায়োজিদের স্ত্রী নিশিদ আক্তারকে আটক করে নান্দাইল থানা পুলিশ। আটক করার সময় তিনি অনুরোধ করলেও তাকে যমজ সন্তানসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং হাজতে রাখা হয়। পরদিন থানা কর্তৃপক্ষ দুই শিশুসন্তানসহ ওই নারীর ছবি তাদের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করে, যা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ময়মনসিংহের পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ওসি আনোয়ার হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই অমানবিক আচরণের নিন্দা জানাচ্ছেন বহু মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর