1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, ৩ সদস্য নিহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রে
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, ৩ সদস্য নিহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রে

পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৮ জুলাই (শুক্রবার) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা একে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। খবর এএফপির।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, এটা দুঃখজনক যে আমাদের তিনজন সদস্য মারা গেছেন। অন্য কোনো বিভাগের কোনো সদস্য আহত হননি বা কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।খবর আইবিএননিউজ ।

বিস্ফোরণের কয়েক ঘন্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুনা জোর দিয়ে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে এই ঘটনায় সেখানে থাকা লোকজনের জন্য কোনো ধরনের হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

রবার্ট লুনা বলেন, বিস্ফোরণের ৩০ মিনিটের মধ্যেই এলএপিডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে প্রবেশ করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমাদের বিস্ফোরণের আগের ঘটনা জানতে হবে এবং শুরু থেকেই কী ঘটেছিল তা তদন্ত করতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নেই।
লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সঙ্গে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর গোয়েন্দা এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
যে এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার একজন নির্বাচিত নগর কর্মকর্তা সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং এটিকে ‌‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর