1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে গুলি করে বাংলাদেশির আত্মহত্যা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে গুলি করে বাংলাদেশির আত্মহত্যা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

আবুল আহসান হাবিব ও সৈয়দা সোহেলি আক্তার আট বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন ।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লভেন শহরে এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে আবুল আহসান হাবিব (৫২) নামে এক প্রবাসী বাংলাদেশি। খবর এবিসি নিউজের।

কলহের এ পর্যায়ে সৈয়দা সোহেলি আক্তার (৪২) নামে ওই গৃহবধূ ৯১১ জরুরি সেবায় ফোন করে তাকে বাঁচানোর জন্য পুলিশআকুতি জানান। পুলিশের সঙ্গে কথা বলার সময় তার স্বামী তাকে গুলি করেন। রোববার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওই ঘটনা ঘটে বলে প্রতিবেশিরা জানান।

স্বামী-স্ত্রী দুজনের বাড়িই বাংলাদেশের মাগুরায়। আবুল আহসান হাবিব নামের ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রী সৈয়দা সোহেলি আক্তারের দীর্ঘদিন সম্পর্ক ভালো যাচ্ছিল না। সেখানে একটি পার্লার চালাতেন সোহেলি আর আহসান কাজ করতেন দোকানে। লভেনের বাংলাদেশি কমিউনিটির একাধিক প্রবাসী বাপসনিউজকে জানান, স্ত্রীকে নিয়ে আহসান সারাক্ষণ অভিযোগ করতেন। দুই ছেলের দিকে খেয়াল রাখতেন না। কিন্তু স্ত্রী এসব অভিযোগ কখনোই পাত্তা দেননি।

গত ২৭ সেপ্টেম্বর (রোববার) রাতে স্ত্রীর সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। পরে স্ত্রী পুলিশকে ফোন করে বিষয়টি জানানোর সময় গুলি করেন আজসান হাবিব। স্ত্রীকে হত্যার পর তিনিও আত্মহত্যা করেন।

আরিজোনার সর্ব বৃহৎ পারিবারিক সহিংসতা শিকারদের আশ্রয়কেন্দ্রের সিইও মারিয়া মহোন বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকে চাকরি হারিয়েছেন। এ কারণে পারিবারিক সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে।বাংলাদেশি দম্পতির প্রাণহাণির ঘটনা তাই প্রমান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর