1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা দিয়ে ম্যানহোল ঢাকনা চুরি

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা দিয়ে ম্যানহোল ঢাকনা চুরি

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন

রাজধানীতে ভোরবেলা সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনা তুলতে মরিয়া চেষ্টা চালান। আঠারোবার চেষ্টা শেষে তিনি লক ভেঙে ঢাকনাটি নিয়ে যান।

গুগল ম্যাপ বিশ্লেষণে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকায় আলফা ব্রডওয়ে সিস্টেম নামের একটি দোকানের সামনে। ভিডিও শেয়ারকারীরা জানান, গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশেই এ ঘটনা ঘটে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা নতুন নয়। অলি-গলি থেকে প্রধান সড়ক—সব জায়গাতেই এ চুরির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পথচারী ও যানবাহনকে পড়তে হচ্ছে মারাত্মক বিপদের মুখে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সড়কবাতি অচল থাকায় রাতের আঁধারে এ ধরনের অপরাধ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, অধিকাংশ জায়গায় ম্যানহোলের ঢাকনা নেই, অথচ সেগুলো যদি আরও মজবুতভাবে বসানো হতো তবে এমন পরিস্থিতি তৈরি হতো না।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ম্যানহোল ঢাকনা চুরি বন্ধে প্রশাসন ও সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর