
উত্তরা পশ্চিম থানা সুইস গেট এলাকা বিসমিল্লাহ কাঁচা বাজার রাজনীতি প্রভাব মুক্ত।
দৈনিক বাংলা নিউজ টিভির সাক্ষাৎকারে বলেন বাজার পরিচালনা কমিটির পরিচালক ব্রিগেডিয়ার (অবঃ)মোঃ লুৎফর রহমান এই বাজারে শত শত পরিবারে জীবিকা নির্বাহ করে।
এই বাজারে শত শত মানুষের কর্মসংসারের ব্যবস্থা করা হয়। ৫ ই আগস্ট এর পর থেকে কিছু আওয়ামী লীগ লোকজন এসে এবং বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বাজারে হামলা চালায়। তিনি আর বলেন আমি চাই এই বাজার সুন্দর ভাবে পরিচালনা হোক।
জমির মালিক জমির ভারা পাবে। কোন বিশৃংখলা সৃষ্টি না হয়। গত ৫ তারিখ বাজারে শ্রমিক ও আওয়ামী লীগ নেতারা মিলে মপ সৃষ্টি করতে চেয়েছিল।তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ আরাফাত এসে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে এবং শ্রমিকরা উত্তেজিত হয়।
আরাফাত পশ্চিম থানা সবাইকে নিয়ে মীমাংসা করার চেষ্টা করে। পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা বলেন বাজার সুন্দর ভাবে চলবে এইখানে কোন উপকার মব সৃষ্টি করা যাবে না।
বিগ্রেডিয়ার (অব) লুৎফর রহমান আরো বলেন গত ৫ তারিখ অনলাইন মিডিয়ার কিছু সাংবাদিক এসে তুরাগ থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম নামে ফেসবুক আইডিতে ও অনলাইন মিডিয়া মিথ্যা খবর প্রচার করা হয়েছে।
জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন হাজী জহিরুল ইসলাম সাহেব অত্যন্ত ভদ্র নরম মনের একজন ভাল মানুষ। হাজী জহিরুল ইসলাম কে রাজনৈতিকভাবে ছোট করার জন্য এই সব করে বেড়াচ্ছে। আমি আবার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আইনের আওতায় এনে দোষীদের শাস্তি ব্যবস্থা করা হোক।
বাজারের আড়তের মালিক মোঃ বাবলু দৈনিক বাংলা নিউজ টিভি এক সাক্ষাৎকারে বলেন গত ৫ তারিখ বিসমিল্লাহ কাঁচা বাজারের কিছু আওয়ামী লীগের লোকজন এসে মব সৃষ্টি করে।
আমরা বাজারে আড়তদার হিসেবে তা কখনো কাম্য করি না। এ বাজারে কোন বিএনপির লোকজন আসে না। কিছু অনলাইন মিডিয়ার সাংবাদিক এসে বিএনপি নেতাদের উপর দোষ চাপাচ্ছে যা কখনো কাম্য নয়।
হাজী জহিরুল ইসলাম অত্যন্ত ভদ্র এবং বড় মনের একজন মানুষ। আমরা সমাধানের জন্য হাজী জহিরুল ইসলাম অফিস গিয়েছিলাম।
ওনার বিরুদ্ধে ফেসবুক আইডিতে মিথ্যাচার প্রচার করেছে যা সম্পূর্ণ ভুয়া তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
আরো উপস্থিত ছিলেন বিসমিল্লাহ কাঁচা বাজার বিশিষ্ট ব্যবসায়ী ও আড়তদার বাজারে মালিক আরো অনেকে।