1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর জন্মদিনে দোয়া মিলাদ মাহফিল

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর জন্মদিনে দোয়া মিলাদ মাহফিল

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ঝালকাঠি জেলায় রাজাপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার,২০ নভেম্বর ২০২৫,বিকেলে নৈকাঠি বাজার এলাকায় এ আয়োজন করেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। আয়োজনে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন। সেলিম রেজা বলেন, তারেক রহমানই জাতীয়তাবাদী রাজনীতির ধারক-বাহক এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীলিপ, উপজেলা তাতীদল সাধারণ সম্পাদক কবির সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, রাজাপুর মহিলা দলের নেত্রী নাসিমা বেগম, শাহাদাৎ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে দেশ নতারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর