1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

‎রাজিবপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ ‎

রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

‎রাজিবপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

‎কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজারে একটি দোকানঘর মেরামতকে কেন্দ্র করে চাঁদা দাবি, কাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎অভিযোগকারী রৌমারী উপজেলার যাদুরচর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান। তিনি চর রাজিবপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বালিয়ামারী বাজারে তার মালিকানাধীন একটি দোকানঘর দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হাট ইজারাদারের মৌখিক অনুমতি নিয়ে সেটির মেরামতের কাজ শুরু করেন।

‎অভিযোগে তিনি দাবি করেন, এ সময় বালিয়ামারী বাজারপাড়া এলাকার মো. নিউটন হোসেন ওরফে লিচু মাস্টার এবং মো. আব্দুল মতিন মাস্টারসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি তার দোকানঘর মেরামতের কাজে বাধা দেন। তারা দোকানঘর পুনর্নির্মাণ করতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগকারী আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি হাট ইজারাদারকে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

‎এর পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমান চর রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত, দোকানঘর মেরামতের সুযোগ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

‎তবে অভিযোগে অস্বীকার করে আব্দুল মতিন মাস্টার বলেন, যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তার সাথে আমাদের কোনো প্রকার কথা হয়নি, তার অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম বলেন,যে অভিযোগ পেয়েছি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর