1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রাজিবপুরে বিএনপিতে যোগ দেওয়ার দুদিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রাজিবপুর ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

রাজিবপুরে বিএনপিতে যোগ দেওয়ার দুদিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রাজিবপুর ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ

মাত্র দুদিন আগে বিএনপিতে যোগ দেওয়ার পর কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিএনপির কর্মসূচিতে ফুলের মালা দিয়ে রফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বরণ করে নেওয়া হয়। ওইদিন রফিকুল ইসলাম ছাড়াও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোশাররফসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এর ঠিক দুদিন পর, ১৮ ডিসেম্বর রাতে চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

​এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার এর কাছে মুঠোফোনে জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক মানুষ ও সাধারণ নাগরিক বিএনপিতে যোগ দিয়েছেন। রফিকুল ইসলাম সেখানে ছিলেন কি না বা তিনি আগে স্বেচ্ছাসেবক লীগ করতেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, রফিকুল ইসলামকে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর