1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রাজীবপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক পুলিশ সহ আহত-১২

জিয়াউর রহমান জিয়া,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

রাজীবপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক পুলিশ সহ আহত-১২

জিয়াউর রহমান জিয়া,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নে বড়াইডাঙ্গী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে রবিবার (১০ আগস্ট) ভোরে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে ফজলুল হক ও হামিদ গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ফজলুল হক গ্রুপের ৭ জন আহত হন, যার মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামিদ গ্রুপের ৬ জন আহত হন। গুরুতর আহত হামিদের স্ত্রীকে জামালপুর সদর হাসপাতালে এবং অপর একজনকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় উভয় পক্ষই রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামিদ অভিযোগ করে বলেন, “উক্ত জমিটি বিনিময় দলিলের মাধ্যমে ক্রয় করা হলেও দলিল বাতিলের জন্য কুড়িগ্রাম আদালতে মামলা চলমান রয়েছে এবং সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। রবিবার ভোরে ফজলুল হক গ্রুপের লোকজন ঘর তুলতে এলে বাধা দিলে তারা আমার লোকজনের ওপর হামলা চালায়।”

অন্যদিকে ফজলুল হক অভিযোগ করে বলেন, “আমার দলিলকৃত জমিতে ঘর তুলতে গেলে হামিদ ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা চালায়।সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে আমার জমি দখল করে রেখেছেন।”

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর