1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাজীবপুরে জামাই শশুরের বিরুদ্ধে স্কুল ঘর পোড়ানোর অভিযোগ

রাজিবপুর,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

রাজীবপুরে জামাই শশুরের বিরুদ্ধে স্কুল ঘর পোড়ানোর অভিযোগ

রাজিবপুর,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর গ্রামে ‘জাউনিয়ারচর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আগুনে পোড়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমেজাহান ওরফে রিতা বাদী হয়ে রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেনন। অভিযোগ পত্রে সহকারী শিক্ষক মোছাঃ হাসনা হেনা, মালেকা বেগম, মরিয়ম বেগম, রেহেনা বেগম, লিপি বেগম, ইউসুফ আলী, এবং অফিস সহায়ক ওলি আহমেদ ও ভ্যান চালক ইব্রাহিমকে বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

থানায় দেয়া লিখিত অভিযোগে আনিছুর রহমান বদরপুর দাখিল মাদ্রসার সহকারী সুপার (বহিষ্কৃক জামাত কর্মী) ও তার ভাতিজী জামাতা মোয়াজ্জেম হোসেন বাবুলের বিরুদ্ধে স্কুল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জাউনিয়ারচর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ক্যাশিয়ার এবং নির্বাহী পরিচালক হিসেবে ২০১৭ সনে জনপ্রতি ৩/৪লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে নিয়োগ দেয়। নিয়োগ পেয়ে শিক্ষকরা যথাযথ ভাবে দায়িত্ব পালন করে আসছিল বিদ্যালয়টিতে। করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারনে ২০১৯ সালে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়।এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ আছে। দীর্ঘদিন বন্ধ থাকায় গোপনে তারা বিদ্যালয়ের আসবাবপত্র এবং কাগজপত্র সরিয়ে ফেলে। বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়া এবং দীর্ঘদিন বন্ধ থাকায় কোন বেতনভাতা পায়নি শিক্ষক ও কর্মচারীরা। নিয়োগের জন্য দেয়া টাকা ফেরত চাইলে নানা তালবাহানা করতে থাকে আনিছুর এবং বাবুল।

সম্প্রতি এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। স্কুলের অনিয়মের সংবাদ প্রকাশ হওয়ার পর চলতি মঙ্গলবার (২২ জুলাই) ভোর রাতে কে বা কাহারা পরিকল্পিত ভাবে আমাদের বিদ্যালয়ে আগুন লাগাইয়া দেয়। এই অগ্নিকান্ডে বিদ্যালয়ের টিনসেড ঘর সহ কিছু সংখ্যক চেয়ার, টেবিল,বেঞ্চে এবং ষ্টীলের আলমারীতে রাখা যাবতীয় রেজিস্ট্রার ও গোপন নথিপত্র পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

থানার অভিযোগ দায়ের করার বিষয়ে জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক ইসমেজাহান ওরফে রিতা বলেন, স্কুলের চাকরি এবং এমপিও ভুক্তির কথা বলে আমাদের কাছে টাকা নিয়েছে। স্কুলটি ৬ বছর থেকে বন্ধ। আমরা টাকা চাইলে নানা তালবাহানা করে। স্কুল চালু করতে বললেও করে না। গণমাধ্যমে এই স্কুলের খবর প্রকাশ হলে তারা ভোররাতে আগুন দিয়ে স্কুলটি পুড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমার ধারণা, স্কুলের সমস্ত তথ্য মুছে ফেলতেই এই কাজ করছে আনিছ ও তার জামাই বাবুল।

স্কুল ঘর পোড়ানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান মুঠোফোনে বলেন, আমার বক্তব্য হলো ওরা ১০ তারিখে অভিযোগ করলো আমরা স্কুল খুলে টাকা নিয়েছি। তাহলে আমার নথিপত্র আমি কেন পুড়িয়ে দিবো? আমি যেন না বুঝাইতে পারি সেজন্য তারাই পুড়িয়ে দিয়েছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর