1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাজীবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জিয়াউর রহমান জিয়া , রাজীবপুর (কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

রাজীবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জিয়াউর রহমান জিয়া , রাজীবপুর (কুড়িগ্রাম
) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার থানা মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন। এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বিক্ষোভ মিছিলের আহ্বায়ক ও চর রাজীবপুর বি.এম. কলেজের অধ্যক্ষ মাহবুব রশিদ মন্ডল, রাজীবপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু, রাজীবপুর মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, শিক্ষক আমিনুর রহমান মাস্টারসহ আরও অনেকে।

বক্তারা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

জিয়াউর রহমান জিয়া
মোবা-০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর