1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় এক কিশোর গুরুতর আহত।

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় এক কিশোর গুরুতর আহত।
রিপোর্ট এম মাসুদ রানা

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যাই (রাণীদিঘি) এলাকায় পল্লী বিদ্যুতের চরম অবহেলার কারণে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (১৬)নামে এক কিশোর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এঘটনায় ওই এলাকার হোসেন আলীর দুটি ছাগল বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।
পরদিন ১৭ মে সকালে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হলে,ট্রান্সফরমারের ইনসুলেটর ভেঙে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পিলারের নিচে থাকা দুটি ছাগল তাৎক্ষণিক মারা যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমার ঠিক করে অফিসে এসে আবার বিদ্যুৎ সংযোগ দিলে আবারও বিদ্যুতায়িত হয়ে শামীম নামে এক কিশোর গুরুতর আহত হয়ে হাত পা বাঁকা হয়ে মুখ দিয়ে রক্ত পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়ে। তার অবস্থার চরম অনতি হলে
তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও
ওই গ্রামের হোসেন আলী, হাসান আলী, মোবারক ও আনোয়ার হোসেন ভাংরি ব্যবসায়ীর বাড়িতেও বিদ্যুতের আগুনে লেপ তসকসহ আসবাপত্র পুড়ে যায়।
আহত শামীমের বাবা মোবারক আলী বলেন, আমি বাড়িতে ছিলাম
ট্রান্সফরমারের শব্দ ও বাহিরে চেচামেচির শব্দ শুনে বের হয়ে দেখি আমার ছেলের মুখমণ্ডল পুড়ে রক্ত পড়ছে এবং হাতপা শক্ত হয়ে গেছে।
এর পর তাকে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাগান শ্রমিক ও প্রতক্ষদর্শি আবুল বাসার ও স্থানীয় যুবক আলমগীর বলেন,পল্লী বিদ্যুতের দুই জন টেকনিশিয়ান এখানে এসে একজন পিলারের উপর উঠে দেখে ইনসুলেটর ভেঙে গেছে এবং সে এটি পাল্টানোর কথা বললে নিচে থাকা ব্যক্তি বলেন ওভাবেই ঠিক করে দেন। ইনসুলেটর পরিবর্তন না করে জোড়াতালি মেরামত করে চলে আসার পর বিদ্যুৎ সংযোগ দিলে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনা শিকার হয়ে শামীম গুরুতর অসুস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিদর্শন করেন।
এ বিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ
জোনাল অফিসের ডিজিএম এনামুল হকের কাছে জানতে তিনি বলেন আমি এখনও ঘটনাস্থলে যাইনি। যারা গেছিল তাদের কাছে শুনে বলতে পারবো।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল
পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর