1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রাণীশংকৈলে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গোরস্থানের গেট ভেঙে চালকের মৃত্যু

এম মাসুদ রানা রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রাণীশংকৈলে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গোরস্থানের গেট ভেঙে চালকের মৃত্যু

এম মাসুদ রানা রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও বি আর বি ইট ভাটা সংলগ্ন পাঁচপীর গোরস্থানের মেইন গেট ভেঙে হযরত আলী (৩০) নামে এক মাটিবাহী ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত হযরত আলী উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের
পূর্ব বনগাঁও বি আর বি ইট ভাটা সংলগ্ন পাঁচপীর গোরস্থান উঁচু করার জন্য মাটি ভরাটের কাজ চলছিল।
ট্রাক্টর চালক হযরত আলী সকাল থেকেই গোরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি গোরস্থানের মেইন গেটের ছাঁদের সাথে ধাক্কা লাগলে ছাঁদ ভেঙে ট্রাক্টরের উপর চাপা পড়ে। এতে চালক হজরত আলী চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর