1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। চালকদের বিভিন্ন সমস্যা সমাধান, ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ শাখা অফিস কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখা অফিসটির উদ্বোধন করেন ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি মো. জসিম।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লার সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রূপগঞ্জ শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো. আফজাল কবির।
প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল কবির বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা দেশের পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা সড়কে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার বিষয়ে সংগঠিতভাবে কাজ করা প্রয়োজন। নতুন এ শাখা অফিস চালকদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধক মো. জসিম বলেন, চালকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সংগঠনের মাধ্যমে চালকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় উৎপাদিত পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে সরবরাহের ক্ষেত্রে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের শ্রম ও দায়িত্বের ওপর দেশের পণ্য পরিবহন ব্যবস্থা অনেকাংশে নির্ভরশীল। অথচ কর্মক্ষেত্রে তারা দীর্ঘ কর্মঘণ্টা, সড়ক দুর্ঘটনার ঝুঁকি, বিশ্রামের পর্যাপ্ত সুযোগের অভাবসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং চালকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে কাজ করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
বক্তারা আরও বলেন, নতুন শাখা অফিসের মাধ্যমে চালকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি চালকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আরশাদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মো. মনির, সহপ্রচার সম্পাদক কামাল, নির্বাহী সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আলাউদ্দিন, জামান চৌধুরী, শামীম ভূঁইয়া, রোমান মোল্লা, জাহিদুল, কাজী রাজন, শিমুল মোল্লা, আব্দুল ওহাব, জুয়েল তালুকদার, নাসিম উদ্দিন খান, শফিকুল ইসলাম, মজিবুর রহমান ও রানা মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর