1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারাবো পৌর যুবদল।
শনিবার (৩১জানুয়ারি ) বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁকে বিজয়ী করতে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা, তারাবো পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ও মাসুম, তারাবো পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, যুবদল নেতা বশির আহমেদ রমজান, মো: রাজু মো. আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর