
*রূপসী ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হলেন অধ্যাপক ইকবাল হোসেন*
মোঃ কারী সুলতান সিনিয়র সাংবাদিক ময়মনসিংহ
*ফুলপুর, ময়মনসিংহ* – আসন্ন ৮নং রূপসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শিক্ষাবিদ অধ্যাপক ইকবাল হোসেন।
তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও জনসেবাকে সামনে রেখে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে ফুলপুর উপজেলায় দলীয় কর্মকাণ্ড সক্রিয়ভাবে পরিচালনা করে আসছেন।
প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ইকবাল হোসেন বলেন, “রূপসী ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের পাশে থেকে একটি মডেল ইউনিয়ন গড়তে চাই। সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে আগামীর পথে এগোতে চাই।”
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তার প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। নির্বাচনী প্রচারণা শুর প্রস্তুতি নিচ্ছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।।।