1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুরে অভিযানে লক্ষাধিক মিটার কারেন্ট জাল পুড়ে ধ্বংস

ডালিম কুমার দাস টিটু
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

লক্ষ্মীপুরে অভিযানে লক্ষাধিক মিটার কারেন্ট জাল পুড়ে ধ্বংস

ডালিম কুমার দাস টিটু

: লক্ষ্মীপুরে ২২ দিনের অভিযানে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) সকালে নৌ পুলিশ ও কোস্টগার্ডদের সাথে নিয়ে মেঘনায় অভিযানে নামেন তিনি। এসময় লক্ষ্মীপুর মেঘনার শেষ সীমানা এলাকায় কয়েকজন জেলেকে নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায় পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশের স্পিড বোর্ডে ধাওয়া করে। এসময় মৎস্য অধিদপ্তরের অন্য নৌকা আসলে তারা পিছু হটে। ২ লক্ষ মিটার কারেন্ট জাল আটক করা হয়।
যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। এছাড়াও ৮০ কেজি ইলিশ মাছ আটক করা হয় । আটককৃত মাছগুলো স্থানীয় তিনটি মাদ্রাসার মধ্যে ভাগ করে দেয়া হয় । এবং জনসম্মুখে আটককৃত ২ লক্ষ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়ে ফেলা হয়। মৎস্য অধিদপ্তর সূত্রে জানাযায়,জেলাতে নিবন্ধিত জেলে রয়েছে ৫৫ হাজার কার্ডধারি জেলে সংখ্যা ৪৪১৬৭ এ পর্যন্ত। গত ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ১৩২ টি এবং মোবাইল কোট পরিচালনা করা হয় ৩২ টি। মাছ আটক করা হয় ৮৪৫ কেজি এবং জাল আটক করা হয় ৭ লক্ষ মিটার যার অনুমানিক মূল্য ১১৩ লক্ষ টাকা। পর্যন্ত ১৩ টি মামলা করা হয় এবং ৬ জন জেলেকে জেলে পাঠানো হয়,এছাড়াও জরিমানা করা হয় ৯০ হাজার টাকা। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের পাশাপাশি সহকারী কমিশনার ভুমি অভি দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জন জেলেকে ২ হাজার টাকা জরিমানা করে, মোবাইল কোট পরিচালনায় আরো উপস্থিত ছিল লক্ষ্মীপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী ও নৌপুলিশ এ অভিযানে সহযোগিতা প্রদান করেন। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর