1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডালিম কুমার দাস টিটু :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮৫ বার পঠিত

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডালিম কুমার দাস টিটু :
লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন । বুধবার (২১মে) সকাল থেকে সদর উপজেলার, জকসিন বাজার এলাকায় ভাঙ্গা খাঁ ইউনিয়নে, ছাগল ছেঁড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় খালের উপরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসন। এসময় সদর উপজেলার ভূমি কর্মকর্তা অভি দাসের নেতৃত্বে একটি টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারনে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যা হয়। এতে মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এরিমধ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসন আগামী বর্ষা মৌসুমের আগেই জেলার সকল খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহে পথ তৈরি করতে অপসারণের জন্য অভিযানের উদ্যেগ নিয়েছেন।
একই দিন সদর উপজেলার পোদ্দার বাজার সড়ক সংলগ্ন খালের ওপর গড়ে ওঠা দোকানঘর ও বসত বাড়ি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যৌথ এই উচ্ছেদ অভিযানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের সাথে আরো ছিলেন পুলিশ ও সেনাবাহিনী ।
খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারনে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ সময় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ বলেন , বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনার কারনে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায় । এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এভাবে উচ্ছেদ অভিযান চললে অচিরেই সরকারি সম্পদ উদ্ধার সহ জনগনের ভোগান্তি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ডালিম কুমার দাস টিটু
লক্ষ্মীপুর
২১.০৫.২০২৫
০১৮১৬৮৯৩৮৫৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর