1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীসহ দুই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডালিম কুমার দাস টিটু :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীসহ দুই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডালিম কুমার দাস টিটু :

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের(পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও গ্রাহক
হয়রানির অভিযোগে তাদের
অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকরা ।ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প মালিক ও  বিদ্যুৎ গ্রাহকদের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল  শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সভায়
মিলিত হয়। পরে তারা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করেন।

এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত
সভাপতি আব্দুল আজিজ,
সাধারণ সম্পাদক আবুল
কালাম আজাদ, তৌহিদুল
ইসলাম ফরহাদ, আবুল কাশেমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আওয়ামীলীগের একনিষ্ঠ লোক হিসেবে পরিচিত পিডিবির নির্বাহী প্রকৌশলী
নুরুল আমিন ও উপসহকারী
প্রকৌশলী মোকতাদির দায়িত্ব
যোগদানের পর থেকেই সাধারণগ্রাহকদের সঙ্গে খরাপ ব্যবহার ও হয়রানি করে আসছে  এই কর্মকর্তারা নিয়মিতভাব ঘুষ গ্রহণ, অনিয়ম ও
দুর্নীতিতে জড়িত রয়েছে বলে তাদের দাবি ।

প্রিপেইড মিটারে বিল বাকি
থাকার প্রশ্ন তুলে বক্তারা বলেন, “প্রিপেইড মিটারে ডিউ বিল কীভাবে হয়?”এ ধরনের অসঙ্গতিতে গ্রাহকদের প্রতিনিয়ত
ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরও বলেন, ২২ জুন হঠাৎ করে ২০০-র বেশি প্রিপেইড মিটার লক করে
দেওয়া হয়। গ্রাহকদের দাবি, ঘুষ না
দেওয়াতেই এসব মিটার বন্ধ
করা হয়েছে।

এসময় তাদের বিরুদ্ধে  লিখিতভাবে ১৬টি
গুরুতর দুর্নীতির অভিযোগ
উত্থাপন করা হয়।

প্রতিবাদ সভা থেকে ঘোষণা
দেওয়া হয়, আগামী সোমবার
(৭ জুলাই) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগপত্র
প্রদান ও পিডিবি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, এর আগেও পিডিবির উপসহকারী প্রকৌশলী
মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও গ্রাহক হয়রানি
বিষয়ে একাধিক গণমাধ্যমে
সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে
পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, “যাদের বিল দেওয়া হয়েছে
তারা নিবন্ধনবিহীন গ্রাহক। নিবন্ধন থাকলে তো আমরা
বিল করতাম না। যাদের নিবন্ধন নেই, তাদের
ভর্তুকি বিল পাঠানো হয়েছে। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ
থাকলে আমাদের কাছে সরাসরি আসা উচিত, বিক্ষোভ করে তো সমাধান হবে না।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর