1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক, অন্যরা পলাতক!

মো আবুল খায়ের (লাকসাম মনোহরগঞ্জ) ,কুমিল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক, অন্যরা পলাতক!

মো আবুল খায়ের (লাকসাম মনোহরগঞ্জ) ,কুমিল্লা

কুমিল্লার লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে লাকসাম উপজেলার প্রধান গেইট এলাকায়। স্থানীয়রা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে তিনজনকে আটক করা সম্ভব হয়, তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আটককৃতরা হলো— লাকসাম পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত এরশাদের ছেলে, কামরুল হাসান ফাহিম (১৭), ধামৈছা গ্রামের আবুল কালামের ছেল মিনহাজুর আবেদীন নাঈম (১৫), উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. জিয়াদুল ইসলাম রিদয় (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক কিশোরদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ধারালো চাকু ও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের লাকসাম থানায় হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,
“স্থানীয়দের সহযোগিতায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

বিশ্বস্ত সূত্রে জানা যায় এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা স্থানীয় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের উদ্দেশ্য ও অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্কের পাশাপাশি স্বস্তিও ফিরে এসেছে যে সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর