1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা

 

মোঃ সোহাগ মিয়া উত্তরা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক নীতিতে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু। তিনি বলেন, রাজনীতি হতে হবে মানুষের জন্য, দুর্নীতিমুক্ত এবং সেবার ব্রত নিয়ে।

রোববার রাজধানীতে এক মতবিনিময় সভায় আব্দুর রহমান ভুলু তার রাজনৈতিক ভাবনা তুলে ধরেন। তিনি আরাফাত রহমান কোকোর স্মৃতি ও সামাজিক কর্মকাণ্ডের কথাও স্মরণ করেন। তার মতে, কোকোর তরুণ প্রজন্মের প্রতি ভালোবাসা এবং ক্রীড়া ও সমাজসেবায় অবদান নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত।

আব্দুর রহমান ভুলু নিজেকে একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, “রাজনীতিতে টিকে থাকতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে। লোভ, স্বজনপ্রীতি আর দুর্নীতির জায়গা নেই। শহীদ জিয়া যেভাবে দেশ গঠনে কাজ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই পথই আমাদের পাথেয়।”

তিনি আরও বলেন, দলের তৃণমূলকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রধান কাজ।

রাজনীতির পাশাপাশি পরিবেশ নিয়েও কাজ করছেন আব্দুর রহমান ভুলু। এলাকাভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুল-মাদ্রাসায় ফলজ ও বনজ গাছ বিতরণ এবং নদী-খাল রক্ষার আন্দোলনে তিনি সক্রিয়। সহকর্মীদের ভাষ্য, “ভুলু ভাইকে সবাই বৃক্ষপ্রেমিক নেতা হিসেবেই চেনে। যেখানেই যান, দুটি গাছ লাগানোর কথা বলে আসেন।”

তার বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের এই সময়ে রাজনীতিবিদদেরও পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে হবে।

সভায় তিনি তরুণদের রাজনীতিতে আনার ওপর জোর দেন। বলেন, “আরাফাত রহমান কোকো যেভাবে খেলাধুলা ও তরুণদের সংগঠিত করেছিলেন, আমাদেরও সেভাবে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে হবে। মাদক, সন্ত্রাস নয়, শিক্ষা, সংস্কৃতি আর দেশসেবাই হোক
এবং এলাকার উন্নয়নে তার পাশে থাকার অঙ্গীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর