
*শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর শুভেচ্ছা*
_মোঃ সোহাগ মিয়া উত্তরা প্রতিনিধি:_
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য *আব্দুল আলী*।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।