
*শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এখলাছ উদ্দিনের শুভেচ্ছা*
_মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি উত্তরা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক *মোঃ এখলাছ উদ্দিন*।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি ৫৩ নং ওয়ার্ডের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবকে ঘিরে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলের মধ্যে যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়, তা আমাদের বাংলাদেশের ঐতিহ্য।”
এখলাছ উদ্দিন আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আমরা সব সময় আপনাদের পাশে আছি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
তিনি ৫৩ নং ওয়ার্ডের প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন এবং বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সজাগ আছি। আপনারা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। তুরাগ থানা বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে।”
পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের আনন্দময় পূজা উদযাপনের আমন্ত্রণ জানান।