1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজী চান মিয়া ব্যাপারীর শুভেচ্ছা*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

*শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজী চান মিয়া ব্যাপারীর শুভেচ্ছা

_তুরাগ (উত্তরা) প্রতিনিধি:_

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীসহ ৫৩ নং ওয়ার্ডের সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট তরুণ সমাজসেবক *হাজী চান মিয়া ব্যাপারী*।

এক শুভেচ্ছা বার্তায় হাজী চান মিয়া ব্যাপারী বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি ৫৩ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনসহ সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও আজ এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে যুগ যুগ ধরে। এই সম্প্রীতি আমাদের অহংকার।”

বিএনপি পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। আমাদের নেতা, দেশনায়ক তারেক রহমান সব সময় অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন। ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আমরা তুরাগে এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছি।”

হাজী চান মিয়া ব্যাপারী বলেন, “আমি চাই ৫৩ নং ওয়ার্ডের প্রতিটি পূজা মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হোক। আমি ও আমার পরিবার, তুরাগ থানা বিএনপি পরিবার আপনাদের পাশে আছে। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক সজাগ থাকব। আপনারা আনন্দের সাথে পূজা উদযাপন করুন।”

পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর