1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

শার্শায় হতদরিদ্র নারীদের সরকারি চাল ছিনতাইয়ের ঘটনায় আটক ২

যশোর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার পঠিত

শার্শায় হতদরিদ্র নারীদের সরকারি চাল ছিনতাইয়ের ঘটনায় আটক ২

যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগষ্ট) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান বিশ্বাস ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে ও লাল্টু বিশ্বাস একই গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে।

এর আগে উলাশী ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউভি তালিকাভুক্ত নারীদের প্রতিজনকে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া চাল ভ্যানে করে বাড়ি ফেরার পথে উপজেলার ধলদা মোড়ে পথরোধ করে ওই এলাকার মিজানুর বিশ্বাস, মশিয়ার,
ইয়ানুর,রফিকুল প্রত্যেকের কাছ থেকে এক থেকে দুই বস্তা করে চাল জোরপূর্বক ছিনতাই করে নেয়।ভুক্তভোগিদের অভিযোগের পরে অভিযুক্তদের নামে সংবাদ মাধ্যমে ছিনতায়ের খবর প্রকাশ হয়। এ ঘটনার পর শার্শার থানার পুলিশ ধলদা এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুর বিশ্বাস ও লাল্টু বিশ্বাসকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা তৎপর হয়ে দ্রুত মামলা রুজু করি। এর ভিত্তিতে গোপন তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালন করে তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের আটকে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ দিকে এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও এখনও পলাতক থাকা দুইজনের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করার পরও যারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, তারা আইনের ওপর কুপ্রভাব ফেলছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর