1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ সাহেব আলীর খোঁজখবর নিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

শার্শা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত

শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ সাহেব আলীর খোঁজখবর নিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

শার্শা প্রতিনিধিঃ

উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ সাহেব আলীকে রবিবার বিকালে দেখতে এবং তার শাররীক খোঁজ খবর নিতে যান শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি নেতা সাহেব আলী দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর বিএনপির নেতৃবৃন্দ বাহাদুরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের ছোট ভাই রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা খাজা আহমেদ ও বিএনপি নেতা আব্দুর রহমান বাদলের মাতার কবর জিয়ারত করেন এবং ধান্যখোলা বিএনপির কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতা কর্মীদের আগামী ৩০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালনের আহবান জানান। এ সময় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাফা উদ্দিন খা, আব্দুল মজিদ মাজেদ ও আহম্মদ আলী শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আসাদুজ্জামান সাগর, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মিয়াদ আলী ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন ও শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর