1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।খবর আইবিএননিউজ ।শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৪টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি কবি, সাহিত্যিক ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব,জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম নির্বাহী সম্পাদক,কলামিস্ট ও গবেষক সেহলী পারভিন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বিভাগীয় চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ এবং প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান ।

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।”

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর