1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. শফিকুল ইসলাম (বাদল), সত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাবিবুর রহমান হিমেল ও গালিবা মেহজাবীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন, মাদক সেবনে ফুসফুস, হৃদপিণ্ড ও যকৃতসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং মাদকাসক্ত ব্যক্তি সমাজে সম্মান হারায়। মাদক ব্যবসায়ীদের তথ্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথিরা বলেন, মাদকের প্রভাব তরুণ সমাজের ভবিষ্যৎকে বিপন্ন করছে। তারা জানান, সরকার ডোপ টেস্ট চালু করেছে এবং শিক্ষার্থীদের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে উচ্চশিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে তারা বঞ্চিত হতে পারে। তাই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন ও মেধাবী ৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি মাদকবিরোধী লিফলেট বিতরণ, লাল কার্ড প্রদর্শন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর