1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

শুটার মান্নান-হৃদয় সমর্থকদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩

মোঃ দুলাল সরকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

শুটার মান্নান-হৃদয় সমর্থকদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩

মোঃ দুলাল সরকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

গজারিয়া থানা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুটার মান্নান ও হৃদয় বাঘের নেতৃত্বে হামলাটি চালানো হয়।

গুলিবিদ্ধরা হলেন- বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার (১৬ জুলাই) ষোলআনী বালুমহালে চাঁদা আদায় করতে গিয়ে তিনজন চাঁদাবাজ জনতার হাতে আটক হন। এ ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন বাদী হয়ে হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর হৃদয় বাঘ কিছুদিন আত্মগোপনে থাকলেও বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত দশটার দিকে এলাকায় ফিরে এসে শুটার মান্নানসহ তার অনুসারীদের নিয়ে মহড়া দেয়। এ সময় স্থানীয়রা ছয় থেকে সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান।

শুক্রবার সকালে অভিযুক্তরা পুনরায় বাঘাইকান্দি বাজারে আসে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আহতদের শরীরে শটগানের গুলি লেগেছে।

ইমামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমিও শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নই।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখা গেছে, দুইজনের শরীরে শটগানের গুলির মতো আঘাত রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর