
শৃঙ্খলা ও দক্ষতার অঙ্গীকারে ফুলপুরে আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী
——-
তপু রায়হান রাব্বি
ময়মনসিংহ(ফুলপুর)প্রতিনিধিঃ
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ে ১০ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৬ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার পয়ারী ইউনিয়নের দক্ষিণ সাহাপুরের মার্কাজুল উলূম মাদ্রাসায ১৬ আগস্ট রবিবার জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান উদ্বোধন করেন। পরে (২৭ আগস্ট) বৃহস্পতিবার সমাপনীর মাধ্যমে অনুষ্ঠান সম্পুর্ণ হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রাশাসক সাধনা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্টভাবে সম্পন্ন করতে সবার উপড় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, সামনে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজা অনুষ্টিত হতে যাচ্ছে তাই দায়িত্বরত সদস্য যারা থাকবে তারা পূজা মন্ডব নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদাত্বের পরিচয় দিয়ে কাজ করবে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
এসময় উপজেলা প্রশিক্ষিকা মোছ. শাহানাজ পারভিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মো. আছাদুল্লাহিল গালিব, ইউপি সদস্য ওমর ফারুক, পৌর দলনেতা মুশিউর রহমান মুন্না ও ইউপি দল নেতী রোকেয়া বেগম তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি প্রমূখ।
এর আগে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাম আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক। পরে চারা রোপনের মধ্য দিয়ে দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান শুরু হয়।
উল্লেখ্য, এই ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণ শেষে গাছের চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হন। তারা ভবিষ্যতে সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।