1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ষাটের দশকের ফুটবলার অমলেন্দু বিকাশ বড়ুয়া’র অনিত্য সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

ষাটের দশকের ফুটবলার অমলেন্দু বিকাশ বড়ুয়া’র অনিত্য সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

পটিয়া উপজেলাধীন তেকোটা গ্রামের কৃতী সন্তান, ষাটের দশকের ফুটবলার, বিশিষ্ট সমাজসেবক তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমলেন্দু বিকাশ বড়ুয়া’র অনিত্য সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহার এবং নিজ গ্রামের সদ্ধর্ম বিকাশ বিহার প্রাঙ্গণ যথাযথ ভাবগাম্ভীর্যে সুন্দর সুচারুভাবে পুষ্পে সজ্জিত আলং এ ফুটবল দিয়ে বিদায় জানানো হয়।
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গত ১১ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত অনিত্য সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির।

এসময় উপস্থিত ছিলেন আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাস্থবির, ড.সুমনপ্রিয় মহাস্থবির, প্রিয়বোধি স্থবির, জয়জ্যোতি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির। ধর্ম দেশক ছিলেন স্বরূপানন্দ ভিক্ষু। আরও উপস্থিত ছিলেন সংঘরতন মহাস্থবির, সুমনপ্রিয স্থবিরসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ।
সংগঠক সরিৎ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন অধ্যাপক প্রকৌ: মৃনাল কান্তি বড়ুয়া, প্রকৌ: বিজয় শংকর তালুকদার, মিলু বড়ুয়া, অধ্যাপক ডাঃ পরিতোষ বড়ুয়া, নিবেদিতা বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রূপায়ন বড়ুয়া, এ্যাড: সুজন বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া প্রমূখ।

দ্বিতীয় অনিত্য সভা গতকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুইটায় তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ সোমানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধন করেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণসেন মহাস্থবির। ধর্ম দেশক ছিলেন স্বরূপানন্দ ভিক্ষু।

এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়ুয়া, লায়ন ডাঃ মৃদুল বড়ুয়া চৌধুরী, শৈবাল বড়ুযা, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা বলরাম চৌধুরী, প্রকৌ: উজ্জ্বল বড়ুযা, অধ্যাপক অরূপ বড়ুযা, সরিৎ চৌধুরী সাজু, ক্যানেডাম চৌধুরী, সুবীর বড়ুযা, শিক্ষক জিনপ্রিয় বড়ুযা, প্রকৌ: তুষার বড়ুযা, প্রকাশ বড়ুযা সুশীল, রাহুল বড়ুযা, সৈকত তালুকদার, প্রনব বড়ুয়া, শিক্ষক শহিদুল ইসলাম, লায়ন সবুজ বড়ুযা, অনিমেষ বড়ুযা, শিক্ষক প্রতাপ বড়ুয়া। পারিবারিক পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শুভাশীষ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকাশ বড়ুয়া। অনিত্য সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুয়েল বড়ুয়া।

অনিত্য সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প এবং ব্যানার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকল জ্ঞাতিস্বজন ও আত্মীয় পরিজন তেকোটা গ্রামের কীর্তিমান ফুটবলার অমলেন্দু বিকাশ বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি, সুখ শান্তি কামনায় পুণ্যদান করেন। শেষে পারিবারিক শ্মশানে দাহকায্য সুসম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর