1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সবুজ নগরী গড়তে ময়মনসিংহে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫০ বার পঠিত

সবুজ নগরী গড়তে ময়মনসিংহে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সবুজে ঘেরা, বাসযোগ্য নগরী গড়তে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ. হান্নান খান। তার নেতৃত্বে নগরজুড়ে চলছে ‘গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইন’, যার মাধ্যমে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শুকবার (২৫ জুলাই ২০২৫) নগরীর ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বাঘমারা মেডিকেল হোস্টেল, কৃষ্টপুর দক্ষিণ পাড়া, কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটিকাশর মিশন স্কুল মোড়সহ বিভিন্ন স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়।

এ সময় অ্যাডভোকেট হান্নান খান বলেন, “আজ যদি আমরা একটি গাছ লাগাই, আগামী প্রজন্ম পাবে অক্সিজেন ও ছায়া। এই শহরকে বাসযোগ্য রাখতে হলে বনায়নের কোনো বিকল্প নেই। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটা সামাজিক দায়িত্ব।”

তারেক রহমানের অনুপ্রেরণায় আয়োজিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন বিএনপি নেতা মোরশেদ আলী, জিয়া পরিষদের আব্দুর রউফ, শ্রমিক দলের জিল্লু এবং মহানগর ছাত্রদলের ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের মাঈনুল হাসান, আকিফ তানজিম, নূর এ জাওয়াত রুতাব, তাহলিন ইসলাম তিহাম এবং গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবক সদস্য রাফায়েত খান, মারুফ, তানবীর, শিশির, আকিব, ইলহাম, সন্ধি ও রাতুল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

নেতাকর্মীরা বলেন, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য শুধু বর্তমানের পরিবেশ রক্ষা নয়—ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলা।

এ ধরনের উদ্যোগে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর