1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শফিকুল ইসলাম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড–২০২৫ পেয়েছেন

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শফিকুল ইসলাম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড–২০২৫ পেয়েছেন

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫:

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন একুশে টেলিভিশনের রিপোর্টার শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।

পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে শফিকুল ইসলাম বলেন
দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে সাংবাদিকতা পেশায় এসেছি। আজকের এই সম্মাননা আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে। অপসংস্কৃতি রোধে দেশীয় সংস্কৃতি চর্চায় যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি তা প্রচারে মূলধারার গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আ খ ম হাসান ও শামীম জামান, নাট্য নির্মাতা রাজীব মনি দাস, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অপুসহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর