1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষার অঙ্গীকার, শপথ নিল উত্তরা প্রেসক্লাবের নতুন কমিটি

হাফসা আক্তারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষার অঙ্গীকার, শপথ নিল উত্তরা প্রেসক্লাবের নতুন কমিটি

হাফসা আক্তারঃ

উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের সংশোধিত চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে মোঃ মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রকাশের পর রাজধানীর জসিমউদ্দীন এভিনিউস্থ প্রেস ক্লাব প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রেস ক্লাব ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ভোট পুনঃগণনার কোনো আবেদন জমা না পড়ায় সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। তবে নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের পূর্বেই গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগে গত ৩০ জুলাই তৎকালীন নির্বাহী কমিটি প্রাথমিক ফলাফলে বিজয়ী বদরুল আলম মজুমদারের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে। পরবর্তীতে অভিযোগের সত্যতা ও গঠনতন্ত্র লঙ্ঘনের দায়ে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা এবং প্রাথমিক নির্বাচনী ফলাফল বাতিল ঘোষণা করে।

উদ্ভূত পরিস্থিতিতে গত ১৮ আগস্ট নির্বাচন কমিশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাপ্ত ভোটের সংখ্যা অনুযায়ী সভাপতি পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, নির্বাচনের পূর্বে দুটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করায় ওই পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছিল। অপরদিকে নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ‘না’ ভোট বেশি পাওয়ায় পদটি অনির্বাচিত হিসেবে থেকে যায়।

সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী উত্তরা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—সভাপতি মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এম এ এহসান মাহতাব ফারাহী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকারী সদস্য আব্দুর রউফ চৌধুরী।

ফলাফল ঘোষণার দিন সন্ধ্যায় উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মোঃ সেলিম কবির, নির্বাচন কমিশনার মনির হোসেন জীবন এবং নির্বাচন কমিশনার (সদস্য সচিব) শেখ মনিজ্জামান জুয়েলের উপস্থিতিতে নতুন কমিটির নেতৃবৃন্দ ক্লাবের প্রাতিষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি উত্তরা প্রেস ক্লাবের মর্যাদা রক্ষা এবং সদস্যদের পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর