1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

রনজিৎ সরকার রাজ দিনাজপুর জেলা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

রনজিৎ সরকার রাজ দিনাজপুর জেলা প্রতিনিধি,

দিনাজপুর: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদের ২টি ও সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট নষ্ট হয়।
সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি. এম. মইনউদ্দীন হিরু পান ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।
এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দিলওয়ার হোসেন শাহ, মোঃ সাফায়েত হোসেন সজিব এবং মোঃ আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন।কতোয়ালি পুলিশসহ গোয়েন্দা সংস্থার উপস্তিতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম দপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির ।ভোটের ফলাফলের পর বিজয়ী প্রাথীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হীরু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর