1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাংবাদিক তুহিনের সন্তানদের পাশে মানবিক এসপি কাজী আখতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পঠিত

“সাংবাদিক তুহিনের সন্তানদের পাশে মানবিক এসপি কাজী আখতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশু সন্তান তৌকির ও ফাহিমের ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে এসেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। তিনি কেবল একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন স্নেহময় অভিভাবকের মতো শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

গত রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে ফুলবাড়িয়ার ভাটিপাড়ায় তুহিনের গ্রামের বাড়িতে গিয়ে এসপি কাজী আখতার শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন। জেলা গোয়েন্দা শাখার ওসি মাহমুদুল হাসান জানান, এসপি স্বতঃপ্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তুহিনের স্ত্রী মুক্তা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছোট্ট ফাহিম এখনো বলে, ‘মা, বাবা কখন আসবে?’ এই প্রশ্নে বুক ফেটে যায়। এসপি স্যার আমাদের একজন অভিভাবকের মতো আশ্বাস দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ দল সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। তিনি ওই সময় একটি হানিট্র্যাপে আটক ব্যক্তির ওপর হামলার দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন। ঘটনার পর সিসিটিভি ফুটেজের সহায়তায় ৮ জনকে শনাক্ত করে পুলিশ, যার মধ্যে ৭ জন গ্রেফতার হয়েছেন এবং মূল হোতা বর্তমানে কারাগারে রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

তুহিনের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হলেও, এসপি কাজী আখতারের মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তা নন, একজন সত্যিকারের মানুষ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর