1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাংবাদিক সালাউদ্দিন আহমেদ স্মরণে কুমিল্লা প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৩ বার পঠিত

সাংবাদিক সালাউদ্দিন আহমেদ স্মরণে কুমিল্লা প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

“কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সালাহউদ্দিন আহমেদের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।”

রবিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। প্রথমে সাংবাদিক সালাউদ্দিন আহমেদের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন মরহুমের ছোট ভাই দৈনিক সমাজকন্ঠ সম্পাদক ও প্রকাশক এবংকুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চাষী।

শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, দৈনিক আমার দেশের দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ উল্লাহ মিয়াজী, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান, রোটারিয়ান আব্দুল হামিদ মজুমদার, বাসস এর প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, মাই টিভি প্রতিনিধি আবু মুসা, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান মোল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ম্যাক রানা, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের
যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মইন নাসের খান রাফি, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ইয়াসিন প্রমূখ।

শোক সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক সালাউদ্দিন আহমেদ একজন দক্ষ সংগঠক, মানবাধিকার কর্মী ও মুক্তিযোদ্ধা ছিলেন। কুমিল্লা প্রেস ক্লাবের ইতিহাসে সালাউদ্দিন আহমেদের অবদান অনস্বীকার্য। তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর